বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক সম্মিলন অনুষ্ঠিত লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ  ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ‘২৬) সকালে বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে যান এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং নানা বিষয়ে কথা বলে উৎসাহ প্রদান করেন।

শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য সুস্থ-সুন্দর পরিবেশে পড়ালেখার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের নিবিড় তদারকি ও উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!