সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ‘২৬) সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা ক্যাথলিক চার্চের হলরুমে হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় তৃপ্তি সংস্থার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেনরি সরদারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবু তালেব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চার্চের প্রধান পুরোহিত ফাদার ডমিনিক সরকার সিএসসি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্যা হাঙ্গার প্রজেক্ট এর সাতক্ষীরার অ্যাম্বাসেডর অধ্যক্ষ আশেক-ই- এলাহী।

সমাবেশে বক্তব্য দেন, সুজনের জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, শ্যামল কুমার বিশ্বাস, জন হালদার, মনির উদ্দিন, ডা. আব্দুল গফফার, ফাদার আশিস রোজারিও, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক কর্মকর্তা এস এম রাজু জোবেদ, তাপসী মন্ডল, মোহাম্মদ হোসেন আলী, নিখিল রঞ্জন সরদার ও বারনাবাস বৈরাগী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হেনরি সরদার। 

সভায় বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!