শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রগ্রেস শেয়ারিং মিটিং জেলা পুলিশ গোপালগঞ্জের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত  তালায় যুব এডভোকেসি সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন বিজ্ঞান বিতর্ক উৎসব, চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পুলিশের সদর সার্কেল বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”- গোলটেবিল বৈঠকে বক্তারা  কালিগঞ্জে ঘাসমারা ঔষধ সেবনে ব্যবসায়ীর ক রু ন মৃ ত্যু

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। এশীয়া উন্নয়ন ব্যাংক (ADB) সমর্থিত আরসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা কর্মশালায় সভাপতিত্ব করেন।

এছাড়া জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও ডিজিটাল ম্যাপিং বিষয়ে উপস্থাপনা করেন।

উপজেলা প্রকৌশলী দপ্তরের প্রকৌশলী দ্যুতি মন্ডলের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিক, জামায়াতের আমীর মাওলানা ওলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, জিআইএসভিত্তিক সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে। এ-ই প্রকল্পের মাধ্যমে দেবহাটা পারুলিয়া হতে বদর তলা পর্যন্ত এবং ধোপাডাঙ্গা মোড় হতে টাউনশ্রীপুর হয়ে খানজিয়া ব্রিজ পযন্ত রাস্তা প্রস্থকরণ করার প্রস্তাবনা জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!