বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী গোপালগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃত্বে আহসান হাবিব টুটুল কে ঘিরে বঞ্চিত নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা সাতক্ষীরা কমিউনিটির ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন:  উম্মে ফুয়ারা রানি সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত  তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের সভা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিত মতবিনিময় সভা সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের সাথে উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর মায়ের দাফন সম্পন্ন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র শ্রদ্ধেয় মা হোসনেয়ারা বেগম (৮৭)-এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর-২৬) রাত আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা হোসনেয়ারা বেগম ছিলেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ১নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সদস্য (মেম্বার) মরহুম শেখ গোলাম বারী’র সহধর্মিণী। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র রত্নগর্ভা মা।

মঙ্গলবার বাদ আসর বাজারগ্রাম দিদার এলাহী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সন্তানের কাছে মায়ের চিরবিদায় অত্যন্ত বেদনাদায়ক। মায়ের শূন্যতা কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়। সহস্রাধিক মুসুল্লির অংশগ্রহনে জানাজা’র নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেণ মরহুমার জামাতা আলহাজ্ব শেখ এখলাছুর রহমান।

পরিবারের পক্ষে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের সিনিয়র ইন্সপেক্টর আলহাজ্ব শেখ শরিফুল বারী শরীফ। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য শেখ সাইফুল বারী সফুসহ ৭ ভাই, ৪ বোন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!