
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র শ্রদ্ধেয় মা হোসনেয়ারা বেগম (৮৭)-এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর-২৬) রাত আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা হোসনেয়ারা বেগম ছিলেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ১নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সদস্য (মেম্বার) মরহুম শেখ গোলাম বারী'র সহধর্মিণী। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র রত্নগর্ভা মা।
মঙ্গলবার বাদ আসর বাজারগ্রাম দিদার এলাহী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সন্তানের কাছে মায়ের চিরবিদায় অত্যন্ত বেদনাদায়ক। মায়ের শূন্যতা কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়। সহস্রাধিক মুসুল্লির অংশগ্রহনে জানাজা'র নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেণ মরহুমার জামাতা আলহাজ্ব শেখ এখলাছুর রহমান।
পরিবারের পক্ষে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের সিনিয়র ইন্সপেক্টর আলহাজ্ব শেখ শরিফুল বারী শরীফ। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য শেখ সাইফুল বারী সফুসহ ৭ ভাই, ৪ বোন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.