সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল

বঙ্গবন্ধু’র সমাধিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল -এর নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রাজ্জাক ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরদার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ অঙ্গ কমান্ডের নেতৃবৃন্দের সাথে নিয়ে শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির অঙ্গ কমান্ড, যুব কমান্ড  -এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সফি আলম চৌধুরী (সাগর), সাধারণ সম্পাদক হাজী এম এ রহিম মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও গোলাম কিবরিয়া অভি, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড -এর সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাসান (এমরান) সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার সহ সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। ভবনে বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!