
উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ‘২৬) বিকেলে পাটকেলঘাটায় আয়োজিত এ কর্মসূচিতে তালা উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাটকেলঘাটা বাজারে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে রাখেন হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, সদস্য সচিব আবির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ।
এ ছাড়া কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, জিয়া পরিষদসহ বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।