মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

পাঠকপ্রিয় অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ‘২৬) সন্ধ্যায় সাতক্ষীরার তালা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও ‘তালার খবর’-এর সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান ও আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কে এম শাহিনুর রহমান, রফিকুল ইসলাম নয়ন, কামাল হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘তালার খবর’ প্রতিষ্ঠার শুরু থেকেই এলাকার সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও তালার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের খবর তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!