মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে বৃহস্পতিবার (২৭ আগষ্ট ‘২৬) বেলা ১১ টায় উপজেলার সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা।

সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,
আইসিটি কর্ককর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা কমর্কর্তা আতিয়ার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া পারভীন, সাংবাদিক জুলফিকার রায়হান, শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উত্তরণের সমন্বয়কারী হাসিনা পারভীন, প্রফেসর রেজাউল করিম, রুপালীর পরিচালক সফিকুল ইসলাম, মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ, ভূমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য সাহা, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ। সভায় নারী দলের ৩০ জন প্রতিনিধিসহ ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মধ্যমে প্রকল্পের বিগত আড়াই বছরের কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন। স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাগণ তাদের সাধ্যমত সরকরী সেবা দরিদ্র নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের প্রতিশ্রতি দেন। সভাপতি এলাকার সমস্যা তুলে ধরেন এবং ইউএনও মহোদয় কে সহযোগিতার জন্য আহবান জানান। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য উইমেন জব ক্রিয়েশন সেন্টার কে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!