সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র পেল টুঙ্গিপাড়ার বীর মুক্তিযোদ্ধাগণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৪৩ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন (১০ জানুয়ারি ১৯৭২) দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) উপহার দিলেন বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ বীর মুক্তিযোদ্ধাদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন। পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামীলীগ নেতা বাবুল শেখের নিজ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার মোট ৩৭৬ জন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শীতবস্ত্র (উন্নত মানের কম্বল) বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ হেদায়েত উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান বশার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক শেখ জিয়াউল বশির (টুটুল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বি এম তৌফিক ইসলাম, বর্তমান ছাত্র লীগের কার্যনির্বাহী সদস্য শেখ শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্রনাথ মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!