মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

তালায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫০৩ বার পড়া হয়েছে

সবুজ ও সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে সারা দেশে চলমান বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন ‘২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে তালা উপজেলার শহীদ কামেল মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ১৫০টি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রেজাউল ইসলাম রেজা, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সহ-সভাপতি সুমন ইসলাম, সহ-সভাপতি সুরভী সাদিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহিনী আক্তার প্রীতি, নারী বিষয়ক সম্পাদক পপি খাতুন, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব্বর বিশ্বাস, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ তামিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার নাফিজ হৃদয়, কার্যকরী সদস্য মেহেরীন জুঁই, রত্না খাতুন এবং কাজিন ফাতেমা পাখিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দ।

অনুষ্ঠিতে বক্তব্য দিতে গিয়ে বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”

সাধারণ সম্পাদক কাজী ইরিন বলেন, “বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজ ও পরিবেশের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!