বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত 

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা ও ঘূর্ণিয়মান চড়ক পূজা (ধর্ম দেইল) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ‘২৬) বিকেলে মুন্সিগঞ্জ ফুলতলা গ্রামে আয়োজিত চড়ক পূজায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়।এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে বৈশাখী চড়ক পূজা অনুষ্ঠিত হয়।

পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে নানা ধরনের গ্রামীণ পণ্য, খেলনা, মিষ্টান্ন ও লোকজ সামগ্রীর দোকান বসে। চড়ক পূজার মূল আকর্ষণ ছিল ঘূর্ণিয়মান চড়কে অংশগ্রহণকারী সন্ন্যাসীদের নানা কৃত্য প্রদর্শন, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।

শিবের ভক্ত বা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন।

চড়ক পূজার দিন কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুঁড়ির ওপর লাফানো, বাণফোঁড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়কগাছে দোলা এবং হাজরা পূজা করা। এরপর শিবের মাথা ফুল চাপানো হয়। ফুল পরার পরে বাঁশের তাড়া তৈরি করে নিচে জাল বেঁধে ওপর থেকে ঝাঁপ দেওয়া হয়। এসময় একজন লোহার কয়েকটি ফলা একসাথে করে ব্লাক ধরে যাকে ব্লাকদার বলা হয়।

চড়ক পূজায় বিশেষ বৈশিষ্ট ভক্তের পিঠে লোহার হুক (বরশি) লাগিয়ে গাছে ঝুলিয়ে দেয়া হয়। হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত। ঘোরা শেষ হলে রক্ত বা কাটা চিহ্ন মিলয়ে যায়। এই বিশেষ দিনে চড়কপূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা পনের দিন। শিব পার্বতীর পালা গেয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। চাল-ডাল, টাকা-পয়সা, মাগন (ভিক্ষা) তুলে পূজার খরচ জোগাড় করে। 

আয়োজক কমিটির পরিচালক পীযুষ বাউলিয়া পিন্টু জানান, বহু বছর ধরে এ অঞ্চলে শিবের চড়ক পূজার আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এটি স্থানীয় সংস্কৃতি ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!