সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড অফিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় সভা সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা সাতক্ষীরা পৌরসভায় ইজিবাইকের অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ, আবেদনের শেষ সময় সোমবার দেবহাটায় আবাসিক পোল্টির বি ষ্টা দিয়ে পুকুর ভরাট, দু র্গ ন্ধে জ ন ভো গা ন্তি! দেবহাটায় ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সাতক্ষীরায় ইজিবাইকের ধা ক্কা য় এক স্কুলছাত্রীর মৃ ত্যু সাতক্ষীরায় ম জু ত তেল বা ড় তি দা মে বি ক্রি, দুই ফিলিং স্টেশনকে জ রি মা না সাতক্ষীরায় প্রায় ১.৮ লাখ শিশু আসছে হাম রুবেলার টিকার আওতায় তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচনা  তালা উপ-শহরের বর্জ্য অপসারণ নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচনা 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ব্রিগেড কমিটির সদস্যসহ ১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর রবিবার (১৯ এপ্রিল ‘২৬) সকালে আলোচনা, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সচেতনতামুলক প্রচারনা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা educo&tearfund এর সহযোগী প্রতিষ্ঠান উইমেন জব ক্রিয়েশন সেন্টার বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় সভায় উপস্থিত ছিলেন educo প্রকল্পের প্রজেক্ট অফিসার মোনালিসা বিশ্বাস, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক রেজাউল করিম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের স্কোপ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিরাম কুমার ঘোষ। এ সময় অতিথিবৃন্দ গ্রীনহাউজের প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের উপর তাদের মুল্যবান বক্তব্য রাখেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!