সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু

✍️ মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। রূববার (২৯ মার্চ ‘২৬) দুপুরে কালিগঞ্জ উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, দুপুরে ডা. মুজিব-রুবি  হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল। এসময় মোটরের বৈদ্যুতিক তারের একটি খোলা জায়গায় তাঁর হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।  পরে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!