শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

তালার মাছিয়াড়ায় ভিলেজ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভিলেজ প্রিমিয়ার লিগ–২০২৬ (VPL)” ক্রিকেট টুর্নামেন্ট।

ঈদের পরের দিন রবিবার (২২ মার্চ ‘২৬) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাছিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু একাদশ, ভিলেজ টাইগার্স, মাছিয়াড়া বাগানবাড়ি ক্রিকেট দল, সর্বদা তরুণ দল, এবং মাছিয়াড়া তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে এ টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উক্ত টুর্নামেন্টের আয়োজনে রয়েছেন মো. মাসুদ রানা (টিটু), মো. মামুন সরদার, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মো. মুর্তাজা পাড় ও মো. হাদিউজ্জামান।

আয়োজকরা এলাকার সকল ক্রীড়াপ্রেমী মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!