রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ক্রয়কৃত জমি দ খ লে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানালেন সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ সাবেক জেলা কমান্ডার মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল কালিগঞ্জের মোল্লারহাটে ছট্টু মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা নয়ন ভট্টাচার্যের স ড় ক দু র্ঘ ট না য় আ হত, সুস্থতা কামনা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেতৃবৃন্দের  কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে সং ঘ র্ষ তা লা য় জ মি দ খ লে র চে ষ্টা ও প্রা ণ না শে র হু ম কি র অ ভি যো গে সং বা দ স ম্মে ল ন

ভোট দিতে গিয়ে দেবহাটার ভাড়াটিয়া বাসায় খো য়া গেল স্বর্ণালংকার ও টাকা    

✍️মীর খায়রুল আলম📝 নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়ে মো. আসাদুজ্জামানের দেবহাটার এক ভাড়া বাসা থেকে খোয়া গেছে স্বর্ণালংকার ও নগদ টাকা। এ ঘটনায় ওই ভূক্তভোগী ভাড়াটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পাশাপাশি স্থানীয় একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সদস্যদের নিয়ে তিনি গত ১০ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তালা দিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে নিজ এলাকা কলারোয়ায় যান। পরে ভোট দিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি ‘২৬) দেবহাটায় ফিরে আসেন। বাসায় ফিরে দেখেন তার ভাড়া বাসার তালা কাটা। দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান ঘরের মধ্যে সব কিছু এলোমেলো। তার ঘরের ট্রাংকে থাকা প্রায় ২ ভরি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ২ ভরি ওজনের দুটি স্বর্ণের হার (আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা), ১ ভরি ৮ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা), ১ ভরি ওজনের তিন জোড়া স্বর্ণের দুল (আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা), ৮ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) এবং নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবহাটা থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে দেবহাটা থানার ইনচার্জ অফিসার জাকির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!