বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ‘২৬) বেলা ১১টায় তালা বাজারস্থ জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি খান নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকাকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আপনারা ন্যায় ও সত্যের পক্ষে থেকে প্রকৃত ঘটনা তুলে ধরবেন, সেটা যে দলেরই হোক না কেন। তিনি আরও বলেন, আমি সংখ্যা গরিষ্ঠ ও সংখ্যালঘুতে বিশ্বাস করি না। এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করা হবে এবং জনগণকে প্রশাসনিক নিপীড়ন থেকে রক্ষা করা হবে। মজলুমের পাশে দাঁড়ানো আমাদের দলের নৈতিক অবস্থান। আমাদের কেউ অনৈতিক কাজে জড়িত হলে সেক্ষেত্রেও আমরা ন্যায়বিচারের পক্ষে থাকব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!