সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯ টায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন পুরুষ) নিয়ে ১দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান একই দিনে বিকাল ৪:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একই দপ্তরের ভিএফএ সুদীপ্ত বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “আমরা প্রাণীসম্পদ অধিদপ্তর শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নে জনগণকে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এর পাশাপাশি ফেইথ ইন এ্যাকশন হাঁস-মুরগি পালন বিষয়ক যে প্রশিক্ষণের আয়োজন করেছে, সেজন্য কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে সঠিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!