বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই সাতক্ষীরায় অপ্রতিমসহ নি হ ত সকল শিশুর বি চা রে র দা বি তে প্র তি বা দ সমাবেশ সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

দৈনিক নয়া দিগন্তের সাতক্ষীরা প্রতিনিধি জিললুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মোঃ ইউনুস আলীর স্ত্রী ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো জিললুর রহমানের মা ফজিলাতুন্নেছা (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি ‘২৬) বেলা ১১ টায় পুরাতন সাতক্ষীরা বুদ্ধিপুর কলোনিস্থ আল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য প্রার্থী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

এ সময় জেলা জাময়াতের আমির উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, বিশিষ্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, জামায়াত নেতা অধ্যক্ষ আবু সাঈদ, আব্দুস সবুর, ইব্রাহিম খলিল, মাওলানা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগ্ন-সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, এবিএম মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, ইব্রাহিম খলিল, এম ইদুজ্জামান ইদ্রিস, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মোজাহিদুল ইসলাম  প্রমূখ।

প্রসঙ্গত, সাংবাদিক জিল্লুর রহমানের মাতা ফজিলাতুন্নেছা বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল  সাড়ে ৩ টার দিকে শহরের এসডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!