সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

শ্যামনগরের গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জীবন-জীবিকার উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০:০০ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজার ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ২৩ জন নারী ও ২ জন পুরষকে ৩দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রুভ ফুড সিকিউরিটি এ্যান্ড সাস্টেইনবল লাইভলিহুডস প্রকল্পের”প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ বাহার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস প্রমূখ।

ইউপি সদস্য বলেন, বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে গাবুরাতে কাজ করলেও গাবুরাতে স্থায়ীভাবে কোন পরিবর্তন হয়নি। ফেইথ ইন এ্যাকশন যে কাজ করছে তাতে আমাদের গাবুরার মানুষের কোন না কোন পরিবর্তন আসবে। মনে রাখতে হবে যে, আমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করব যাতে মানুষের কাছে আমাদের হাত না পাততে হয়, বরং আমরা মানুষকে দান করব। সেজন্য ফেইথ ইন এ্যাকশনের কাজকে আমরা সবসময় সহযোগিতা করব।

প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ অন্য প্রশিক্ষণের চেয়ে আলাদা। কৃষি বিষয়ক এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!