বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমী ভবনে বুধবার (০৩ ডিসেম্বর ‘২৫) সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিকার ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ-এর সহায়তায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী দাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।

গণশুনানিতে উপস্থাপিত জরিপে দেখা যায়, জরিপকৃত ১২০ জন ভাতাপ্রাপ্ত নারীর মধ্যে ৭০ জনই তাদের ভাতার টাকা ওষুধ কেনায় ব্যয় করেন। অনেকে বলেন ভাতার পরিমাণ অত্যন্ত কম, যা জীবিকা নির্বাহে যথেষ্ট নয়। ভাতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ উন্নয়ন এবং তালিকাভুক্তিতে বয়স্ক নারীদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

নাগরিক প্রকল্পের আওতায় খলিশখালি ও ইসলামকাটি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে নাগরিক ফোরাম কাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!