সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

শ্যামনগরে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর আয়োজনে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের খলিষাবুনিয়া মৌজার চকবারা প্রোডাকশন সেন্টারে ২৬ জন প্রাথমিক দলের নারী-পুরুষকে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ তারিখ ৩দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪:০০ টায় আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, “ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটি প্রজেক্ট টু ইমপ্রæভ ফুড সিকিউরিটি এ্যান্ড সাস্টেইনবল লাইভলিহুডস প্রকল্পের” প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর চৈতি মন্ডল প্রমূখ।

সভাপতি বলেন, “প্রশিক্ষণ গ্রহণ করে সকলে বাড়িতে কৃষি চর্চা বাড়াতে হবে। গাবুরাতে কৃষি ক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে হবে, তবেই এই প্রশিক্ষণের সার্থকতা আসবে।”

প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি প্রশিক্ষণ অনেক করিয়েছি, কিন্তু ফেইথ ইন এ্যাকশনের ৩ দিনের এই প্রশিক্ষণে নতুত্ব রয়েছে। গাবুরা ইউনিয়নে এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!