শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ‘২৫) বিকাল ৩টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা পৌর বিএনপি’র আয়োজনে জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মাসুম বিল্লাহ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া অনুষ্ঠান ও কর্মীসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর দেবহাটা) ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে দোয়া করি মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে আমাদের সুদিনে বাঁচিয়ে রাখেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের দুর্দিনে দেশ ছেড়ে বিদেশে যাননি। তিনি দেশ ও দেশের মানুষকে অত্যন্ত ভালোবাসেন। শহীদ জিয়াউর রহমান দেশের অনেক উন্নয়ন করেছেন। বাংলাদেশ জাতি তাকে আজও স্মরণ করে। সকলের কাছে ধানের শীষের বিজয়ে ভোট চাইলেন এবং সকলের কাছে দোয়া চাইলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ কামরুজ্জামান কামু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব মাসুম  রানা সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ প্রমুখ। এসময় বিএনপির নেতৃবৃন্দসহ সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান বাবু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!