মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

তালায় মুক্তি ফাউন্ডেশনের এক্সিট লার্নিং ও লিঙ্কেজ সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজ প্রতিনিধিদের সাথে বিএমজেড-পিটি প্রকল্পের সকল উপকারভোগীদের এক এক্সিট লার্নিং ও লিঙ্কেজ সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় বিএমজেড-পিটি প্রকল্পের আওতায় বুধবার (২৬ নভেম্বর ‘২৫) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, তালা মহিলা কলেজ’র অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সভায় বিএমজেড-পিটি প্রকল্প সমন্বযকারী মো. মহিউদ্দিন মোল্যা’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপকারভোগী নারী সীমা বারিক ও তপতী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জানানো হয়, এই পাইলট প্রকল্পটি তালা উপজেলার ৪টি ইউনিয়নের ২৪০ জন উপকারভোগীকে নিয়ে বাস্তবায়ন হয়েছে। পাইলট প্রকল্প শেষে প্রকল্পের উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও পন্য বাজারজাতকারীদের সাথে লিঙ্কেজ করা হয়। এয়াড়া এদিন উপকারভোগীদেও তালিকা, প্রকল্পের সফলতা এবং সামাজিক নানান সমস্যা সম্বলিত তথ্য এদিন উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

গভায়- মুক্তি ফাউন্ডেশনের সুনন্দা ভদ্র, উত্তম কুমার ঘোষ, রাজিব কুমার দাশ, নাদিরা পারভিন, মাসুদুর রহমান, আছলিমা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!