সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

উপকূলীয় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে শ্যামনগরে জিসিএ প্রকল্পের পূর্ব সতর্কতা ও উদ্ধার উপকরণ বিতরণ

✍️মোঃ মুসফিকুর রহমান রিজভী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
উপকূলীয় নারীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারী ও কিশোরী স্বেচ্ছাসেবকদের মাঝে পূর্ব সতর্কতা, অনুসন্ধান-উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কমপ্লেক্সে  জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল এডাপটেশন (জিসিএ) প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণী অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্যামনগর দূর্যোগপ্রবণ এলাকা। দূর্যোগের সময়ে এই এলাকার মানুষের দূর্ভোগ শুধু এই এলাকার মানুষের পক্ষেই বুঝা সম্ভব। আমরা হয়তো এই দূর্যোগ বন্ধ করতে পারবো না কিন্তু পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার সামগ্রীর সঠিক ব্যবহার ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “শুধুমাত্র দূর্যোগের সময়ে খুজলে হবে না, সঠিকভাবে সংরক্ষণ ও সঠিক সময়ে উপকরণের সঠিক ব্যবহার অত্যাবশ্যকীয়।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল হান্নান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউএনডিপির হেড অফ কমিউনিকেশন্স মোঃ আব্দুল কাইয়ুম। এসময় সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, নারী ও কিশোরী স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন ।
সিপিপির সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী আকবর স্বেচ্ছাসেবকদের উপকরণের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সম্পর্কে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন প্রদান করেন। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবক দলগুলোর হাতে উপকরণসম্বলিত ট্রাংকের চাবি তুলে দেন। 
আজকের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকদের হাতে যে উপকরণ তুলে দেওয়া হয় তার মধ্যে রয়েছে পূর্ব সতর্কতা কিট, উদ্ধার সরঞ্জাম ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী। 
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র কারিগরি সহায়তায় গ্রীন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাঠ পর্যায়ের বাস্তবায়ন অংশীদার হিসেবে রয়েছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ। খুলনা ও সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলায় ৩৯ ইউনিয়নের ১০১টি ওয়ার্ডে গঠিত মোট ১০১টি নারী স্বেচ্ছাসেবক দল এ পর্যায়ে উপকরণ পাচ্ছে। শ্যামনগর এ উদ্যোগের শেষ ধাপ।

প্রসঙ্গত, উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল জীবিকা, নিরাপদ পানি ও দুর্যোগ প্রস্তুতি বাড়াতে জিসিএ প্রকল্প প্রায় ১ লাখ ৩০ হাজার নারী ও পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!