সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ‘২৫) সকালে উপজেলার শ্রীফলকাঠিতে বারসিক আয়োজিত এ কর্মশালায় ২০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই মাঠ প্রশিক্ষণ পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায় মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শ্রীফলকাঠি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিদ মন্ডলের সভাপতিত্বে এতে প্রশিক্ষণ দেন, বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমম্বয়কারী শংকর।

শংকর প্রশিক্ষণের এক পর্যায়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রতিবেশবিদ্যা অত্যান্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব।

সাংবাদিক ও শিক্ষক রণজিৎ বর্মন বলেন, তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করেছে। তাদেরকেই পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। জীব বৈচিত্র ও সুন্দরবন সুরক্ষায় উদ্যোগে গ্রহণের পাশাপাশি জব বা প্রকৃতি নির্ভর কৃষি চর্চার মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমম্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!