বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকা

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সাতক্ষীরা জেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের জরুরি মেরামত ও সংস্কারের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৩ লাখ ৯৯ হাজার ৯১১ টাকা।

চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এই বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে। এতে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা প্রদান করা হয়েছে। স্মারকে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতের আওতায় সারাদেশে ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের জন্য মোট ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ এসেছে একই খাতের মোট ৮০ কোটি টাকার বরাদ্দ থেকে। স্মারকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সরকারের সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। ভ্যাট পরিশোধের প্রমাণপত্র সংরক্ষণ বাধ্যতামূলক। অডিটের জন্য সব বিল-ভাউচার সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করতে হবে।

কাজ সম্পন্নে ব্যর্থ হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের দায়ী করা হবে। অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

সংস্কারকাজ তদারকি করবেন বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)। মন্ত্রণালয় জানায়, নির্বাচনের আগেই ভোটকেন্দ্রগুলোর সংস্কার কাজ মানসম্মতভাবে শেষ করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “জেলার ১৮৫টি বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করতে আমরা ইতিমধ্যে উপজেলা পর্যায়ে দ্রুত মেরামতকাজ শুরুর নির্দেশনা দিয়েছি। বরাদ্দের প্রতিটি টাকা সরকারি নীতিমালা মেনে ব্যয় হচ্ছে কি না—তা কঠোরভাবে তদারকি করা হবে। আমাদের লক্ষ্য, নির্বাচনের আগেই সব কেন্দ্র মানসম্মতভাবে প্রস্তুত করা এবং কোনো ধরনের অনিয়ম বা দেরির সুযোগ না রাখা।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!