সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

তালায় ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শনে সাতক্ষীরার ডিসি এস এম মোস্তফা কামাল

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

“মুজিববর্ষের সেরা উপহার, ভূমিহীন গৃহহীনদের ঘরের অধিকার” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

শনিবার (১৯ ডিসেম্বর) ইসলামকাটি ইউনিয়নের নাংলা মাদ্রাসার সামনে তিনি উক্ত ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, জেলা বাকশিসর সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী আঃ মজিদ মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে তালা উপজেলায় ৭৫ টি ঘর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!