মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

তালার পাটকেলঘাটা মাদ্রাসার গৌরব ডাকসু নির্বাচনে বিজয়ী আল মামুন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শিক্ষা অঙ্গনে নতুন মাত্রা যোগ করলো তালা উপজেলার পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাহিত্য সম্পাদক (২০২৫) পদে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠানের নাম আলোকিত করেছেন।

সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা আল মামুন তালা উপজেলার পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা থেকে দাখিল (২০১৬) ও আলিম (২০১৯) পাস করেন। মাদ্রাসায় অধ্যয়নকাল থেকেই তিনি মেধা, নেতৃত্বগুণ ও সাহিত্যচর্চার জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বর্তমানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (সেশন ২০১৯-২০) এ পড়াশোনা করছেন।

ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের সাহিত্য সম্পাদক পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ হলের ৬৬৪ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোট প্রদান করেন। সর্বাধিক ১৫০ ভোট পেয়ে বিজয়ী হন আল মামুন। তার এই বিজয়ে পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা পরিবারে আনন্দের জোয়ার বয়ে গেছে। প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেছেন, “আমাদের শিক্ষার্থীরাই আজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে সাফল্যের স্বাক্ষর রাখছে। এটি শুধু মামুনের অর্জন নয়, পুরো মাদ্রাসার গৌরব।”

এছাড়াও সহপাঠী ও এলাকাবাসী আল মামুনকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “গ্রামের একটি মাদ্রাসা থেকে উঠে এসে ডাকসুর মতো মর্যাদাপূর্ণ আসরে বিজয়ী হওয়া সত্যিই অনন্য এক অর্জন।”

গ্রামের সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে জয়ী হওয়া আল মামুন আজ প্রমাণ করেছেন-সুযোগ পেলে মাদ্রাসার শিক্ষার্থীরাও দেশের যেকোনো অঙ্গনে নেতৃত্ব দিতে সক্ষম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!