শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

যারা স্বাধীনতা বিরোধী তারাই বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে-এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অফিস চত্বরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘মহান বিজয় দিবস আজকের এই দিনটি খুবই আনন্দ ও উল্লাস করার দিন। কিন্তু মহামারী করোনার কারণে আমরা বিজয়ের সেই আনন্দ উল্লাস করতে পারছিনা। আজকের এই দিনে ঢাকার সোরওয়ার্দী উদ্যানে পাকিস্থানী পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করে। তিনি আরো বলেন, আমরা আজো পদে পদে বাঁধাগ্রস্থ হচ্ছি স্বাধীনতা বিরোধী প্রেতাত্বাদের কারণে। যারা দেশের স্বাধীনতা চাইনি সেই স্বাধীনতা বিরোধীরা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনার পাশা পাশি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সদস্য রুমা রাণী বরকন্দাজ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, খবর সাতক্ষীরা’র সম্পাদক আবু জাফর সিদ্দিকী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা কর্মকর্তা শেখ মোকছেদ আলী, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রাণী দাস, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, নির্বাহী সদস্য আকলিমা খাতুন লিমা, শিরিনা পারভীন প্রমুখ। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার মোত্তাসিম বিল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!