শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

তুমি ছিলে অথচ ছিলে না -কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

তুমি ছিলে অথচ ছিলে না

তুমি বলেছিলে—
“ভালোবাসা মানেই তো ধরা না-দেয়া বৃষ্টি,
তবুও হাত বাড়িয়ে ছুঁতে চাই তার শরীর!”
আমি হয়তো বুঝিনি,
নাকি ইচ্ছে করেই ভুলে গেছি—
তোমার কথায় চিরকাল একটা হাওয়ার দাগ লেগে থাকত,
যা কোনোদিন স্পষ্ট হতো না।

আমরা একসঙ্গে হেঁটেছিলাম সেই বইমেলার মাঠে,
মেঘভাঙা রোদে,
তোমার চুলের গন্ধে ভিজে গিয়েছিলো দিনটার কবিতা।
তারপর?
একটা নোটবুকে লেখা থাকলো শুধু
তোমার নামের অর্ধেক,
আর আমি হন্যে হয়ে খুঁজে বেড়ালাম
বাকিটা কোনো অলস দুপুরে।

তুমি চলে গেলে নিঃশব্দে—
নিরুদ্দেশ চিঠির মতো,
ডাকপিয়ন জানলো না কোথায় নাম লিখবে।
আর শহরের সব রাস্তা
এক এক করে ভুলে গেল তোমার পায়ের শব্দ।

আজকাল সন্ধ্যেবেলা হলেই মনে হয়,
কার যেন ফেলে যাওয়া শাড়ির আঁচল
উড়ছে ব্যালকনিতে—
হয়তো তুমি, নাকি সময়ের কোনো প্রতিচ্ছবি?
তুমি বলেছিলে,
“ভালোবাসা টিকে থাকে না, তার ছায়াটুকুই পড়ে থাকে—
আলো নিভে গেলে যেমন দেয়ালে মুখ থুবড়ে পড়ে একা ল্যাম্পশেড।”

আমি এখনো সেই ছায়ার সঙ্গে কথা বলি—
যা তুমি নয়,
তবুও তুমি ছাড়া আর কারো মতোও না।

খুলনা
৩০ মে, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!