রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

দেবহাটার সখিপুরে ব্রেকিং দ্য সাইলেন্সের সভা ও কমিটি গঠন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে সখিপুরে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ মে ‘২৫) সকাল ১১ টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর সোহেল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি মেম্বার নাজিমউদ্দিন, আবুল হোসেন, জুলেখা খাতুন, নজরুল ইসলাম, সাজু পারভিন, রেহানা খাতুন, রবিউল ইসলাম, মোকলেসুর রহমান, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দল্লাহ আল মামুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন, সখিপুর ইউনিয়নের দফাদার নাঈমুর রহমান প্রমুখ।

উক্ত কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম কে উপদেষ্টা করে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য আবুল হোসেন, ৭,৮ ও ৯ নং এর জনাব জুলেখা খাতুন সহ মোট ১১ জন সদস্য বিশিষ্ট শিশুদের খেলাধুলার বিষয়ে সার্বিক সুবিধার জন্য ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যরা ইউনিয়ন পর্যায়ের কিশোর কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে কাজ করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!