মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে ১ জন সহ-সভাপতি পদে ২ জন ও সদস্য পদে ৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (০৮ এপ্রিল ‘২৫) মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে উপজেলা সমবায় অধিদপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা সমবায় অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আবুল কালাম বিশ^াস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মোমিন ও আক্তার হোসেন এবং সদস্য পদে তপন কুমার ঘোষ, আব্দুল্লাহ গোলদার, রাশিদা বেগম, মোসলেম উদ্দীন, আনোয়ারা খাতুন, মমতাজ বেগম, রেবেকা বেগম ও শাহিন বিশ^াস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১০ এপ্রিল, যাচাই বাছাই ১৩ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ৬ অঞ্চলে মোট ভোটার সংখ্যা ১৪২টি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!