বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

তালায় উত্তরণের মার্কেট লিংকেজ সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে বুধবার (১২ মার্চ ‘২৫) সকালে উত্তরণের এসআরবিএম প্রকল্পের আয়োজনে মার্কেট লিংকেজ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক।

উত্তরণ কর্মকর্তা দীলিপ সানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র মৎস্য কর্তকর্তা মোঃ তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরনের প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানা প্রমুখ। সভায় উত্তরণের সহায়তাকারী সদস্যদের সাথে সরকারি দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। এ সময় সরকারী কর্মকর্তাবৃন্দ স্ব স্ব দপ্তরের সুবিধাধী নিয়ে আলোচনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

অপরেিদক একইদিন টিআরএম ব্যবস্থা কার্যকর ও দক্ষভাবে বাস্তবায়নের পরামর্শ নিয়ে এক কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, উত্তরণের উপকারভোগি সদস্যসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!