বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ মার্চ ‘২৫) সকাল দশটায় সাতক্ষীরার শ্যামনগরের ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের  নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা এবং গাবুরা ইউনিয়ন এর ডালিয়া ইয়ুথ দলের সদস্যদের আয়োজনে  নারীর প্রতি পারিবারিক  সহিংসতার কুফল সম্পর্কিত নাটক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য জনাব ফাতেমা খাতুন। সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব শাহানারা পারভীন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যমুনা নারী দলের সভাপতি জনাব সাবিনা খাতুন সমাজসেবক রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী।
প্রধান অতিথি বলেন আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের মাত্রা অনেক বেশি। এই নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে পুরুষদের এগিয়ে আসতে হবে আমরা আজ ঘরে বাইরে নারীরা কেউই নিরাপদ নই। তাই আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। সভাপতি বলেন কিছুদিন আগে মাগুরায় সাত বছরের একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আজকের এই নারী দিবসের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে  পুরস্কার তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!