শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন

ক্যালেন্ডারের ফাগুন- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ক্যালেন্ডারের ফাগুন

ক্যালেন্ডারে ফাগুন আসে তবু সে ফাগুন নয়,
হাওয়ার গন্ধে আজও পোড়া পাতার ধূসরতা,
বিলবোর্ডের তীব্র আলোয় থমকে থাকে চাঁদ,
রাস্তা জুড়ে জেগে থাকে ক্লান্ত মানুষের ছায়া।

কোনো হলুদ শাড়িতে প্রেমিকা হয়না আবৃত,
কোনো খোঁপায় বসে না কৃষ্ণচূড়ার আগুন!
শুধু একটি অস্পষ্ট নাম খুব ক্ষীণ কোনো স্মৃতি,
ধুলোয় মিশে যায় বারবার বসন্তের অপেক্ষায়!

ফাগুন আসে ক্যালেন্ডারের দায়বদ্ধতায়,
ধুলোর ঘ্রাণ হয়ে শীতের ধারাবাহিকতায়!
পুরনো জানালার ফাঁকে আটকে থাকে চোখ,
নেই চিঠি কারো নেই ডাকপিয়নের সাইকেল!

পাঁচ তারকার নিচে শুধুই মানুষের ফিসফিস,
তবু দূরে কোথাও পলাশ ফুটেছে ভীষণ লাল!
শিমুলের রঙ এখন বিজ্ঞাপনের পাতায়,
প্রেম?—সে তো কেবল ট্রাফিকের লালবাতি!!

০০:৩০
খুলনা
১৪ ফেব্রুয়ারি, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!