বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডুমুরিয়ায় স্ত্রীর উপর অ ভি মা ন করে স্বামীর আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (১২ জানুয়ারি ‘২৫) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক সন্ধ্যা ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মোঃ কামাল হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ খোকন সরদারের ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী অবৈধভাবে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিক দল বাজারের পূর্ব পাশের্ব কৌশলে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে আভিযানিকদলটি কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তার উপর হতে বাইসাইকেলযোগে সীমান্তের উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনকভাবে এক বাংলাদেশী নাগরিককে আটক করে। এসময় আটককৃত ব্যক্তির দেহে তল্লাশী করে তার কোমরের বাম পাশের্ব লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুই স্বর্ণের বারসহ একটি মোবাইল ফোন, একটি বাইসাইকেল ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৬০.৭৬ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বারসহ মালামালের বাজার মূল্য ৩০ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা।

তিনি আরো জানান, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরসহ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!