
এক পক্ষের অনুভূতি
তানভীর আহমেদশুভাকাঙ্ক্ষী কিংবা বন্ধু হতে নয়,
তোমার শেষ প্রেমিক হতে চেয়েছি।
মনের বিনিময়ে মনই কেনাবেচা যায়,
পার্থিব কিছুতে কেও স্থায়ী আটকায়?এই নিন্মবিত্ত প্রেমিকের উচ্চবিত্ত প্রেম,
পশুত্ব যা আছে তাও করেছি বিলুপ্ত!
জোর খাটিয়ে প্রেমিক হওয়া অসম্ভব,
ভালোবাসার সুবাস সদা বিশুদ্ধ গুপ্ত!তোমার ওই চোখের মায়ায় বাঁধা পড়ে,
নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছি।
চোখ তুলে নেওয়ার অভিলাষ নেই,
বরং তাতে হারানোর স্বপ্ন দেখেছি।গোলাপের পাপড়ি নয় চেয়েছি সুবাস,
পাপড়ি তো দখল করা যায় শক্তিতে।
শুধু প্রেম দিয়ে প্রেম চেয়ে বুঝেছি আজ,
এ প্রেম পবিত্র হবে তোমা হতে মুক্তিতে।