বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও রোকেয়া দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ‘২৪) দুপুরে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়ে কোটালীপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।

এ সময় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, সমবায় কর্মকর্তা সুমনা রায়, তথ্য সেবা কর্মকর্তা ইন্দ্রানী বাগচী, মহিলা ইউপি সদস্য স্বপ্না হালদার, রেখা রানী ওঝা সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নারী নেত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরুস্কার প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!