রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দেবহাটায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর ‘২৪) দিবসটি উপলক্ষে উপজেলা গাজীরহাট বাজারস্থ সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে এ মানবন্ধন করা হয়।

এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে সিনিয়র সহ সেক্রেটারী মো. সুমন ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের পরিচালক কমিরুল ইসলাম লেলিন, কালীগঞ্জ উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম (শফিক), সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন ইমন, ফাউন্ডেশনের দেবহাটা উপজেলা সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, সেক্রেটারী গৌতম মাখাল, মহিলা বিষয়ক সম্পাদক সালেহা খাতুন সহ অন্যান্য সদস্যবৃন্দরা। সংগঠনের সহ-সভাপতি আকবার আলী, মো. শফিকুল ইসলাম, মো. হাবিবুল্লাহ গাজী, সদস্য মো. আসমান গাইন, মো. শরিফুল ইসলাম, মো. আবু জাফর, মো. ইয়াছিন আলী,  শাহিনা তরফদার, ফারজানা আক্তার, শাহিনুর রহমান, আবু জাফর, রাকিবুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম, আরজান আলি, খুরশিদ আলম সহ অন্যান্য সদস্যরা।

এসময় বক্তরা বলেন, অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন ও সরকারের পাশিপাশি মানবাধিকার সুরক্ষায় অধিকার বঞ্চিতদের জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের সংগঠন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করছে। এ বারের প্রতিপাদ্য “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত, এখনই”। তাছাড়া সংগঠনটি বিভিন্ন সময় মানুষের কল্যাণে ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। কোন অন্যায় মেনে নেওয়া হবে না। অধিকার বঞ্চিত মানুষের জন্য আমরা সবসময় কাজ করে যাব। অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় সজাগ আছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!