শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ 

এবার সাতক্ষীরা পোস্টঅফিসের ভেতর থেকে এক দম্পতির খোয়া গেলো ২৪ হাজার টাকা 

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

এবার সাতক্ষীরা পোস্ট অফিসে জামানত রাখা তীলে তীলে জমানো টাকা উঠাতে এসে ২৪ হাজার টাকা খোয়ালেন তালার অমল-চিন্তা দম্পতি। মঙ্গলবার সাতক্ষীরা পোস্ট অফিসে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দরিদ্র অমল বাছাড় তালা উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা। তারা জানান, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা পোস্ট অফিসে তুলেতে এসেছিলেন। অফিসের কর্মকর্তা ৪৮ হাজার ৭০০ টাকা গুনে তাদের হাতে দেওয়ার পর পোস্ট অফিসের ভেতরে তিন চার জন অজ্ঞাত ব্যক্তি হাতে ১ হাজার টাকার নোট নিয়ে টাকা খুচরা করবে বলে ঘুরতে থাকে। একপর্যায়ে তার হাত থেকে টাকার ব্যান্ডেল নিয়ে তার মধ্যে থেকে ২৪ হাজার বের করে কৌশলে তাদের পকেটে ঢুকিয়ে কিছু বুঝে ওঠার আগেই দ্রুত পালিয়ে যায় তারা ।

বিষয়টি তাৎক্ষনিক পোস্ট অফিসের সকলকে জানানো হলেও তার মধ্যেই ওই প্রতারক পালিয়ে যান। যদিও এঘটনায় জড়িত সন্দেহে পোস্ট অফিসের স্টাফ নারায়নের দিকে আঙ্গুল তুলেছেন ভুক্তভোগী অমল বাছার।

এঘটনার পর থেকে অমল ও চিন্তা রানী পড়েছেন গভীর চিন্তায়। কিভাবে কন্যাকে পাত্রস্থ করবেন সেটি এখন তাদের একমাত্র ভাবনা। তবে নারায়ন বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আরো তাদের টাকা তুলতে সহযোগিতা করেছি।

সাতক্ষীরা প্রধান পোস্ট অফিসের পোস্ট মাস্টার কামরুল আহছান বলেন, ঘটনা শোনার সাথে সাথে সিসিটিভি ফুটেজ চেক করে প্রতারককে সনাক্ত করার চেষ্টা করেছি। কিন্তু প্রতারকের মুখে মাস্ক থাকায় সেটি মুখ ভালো বোঝা যাচ্ছে না।

এখানে এমন টাকা খোয়ানোর ঘটনা বারবার ঘটলেও কোন নিরাপত্তা বাড়ানো হয় না কেনো,এমন প্রশ্নে তিনি বলেন আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়েছি। তারা পদক্ষেপ না নিলে আমরা কি করব।

উল্লেখ্য: সাতক্ষীরা পোস্ট অফিস থেকে টাকা তুলে ইতোপূর্বে অনেকেই নি:শ্ব হয়ে বাড়ি ফিরেছেন। দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে একুই ঘটনা বারবার ঘটলেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ। অবিলম্বে সাতক্ষীরা জেলা পোস্ট অফিসে ঘটেযাওয়া টাকা চুরির তদন্ত ও সেখানে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা ভুক্তভোগীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!