বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

শ্যামনগরে উপকূলীয় নারীদের সবজি বীজ ও জৈব সার বিতরণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর ‘২৪) বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজি চাষের লক্ষে “সবজি বীজ ও জৈব সার” বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, হেড অব এক্যাউন্ট্যান্ট মোঃ রায়হান কবির, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস, রেখা খাতুন, টিম লিডার (ভারপ্রাপ্ত)।

এছাড়াও লিডার্সের অন্যান্য কর্মকর্তারা এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন বলেন, উপকূলীয় নারীদের মাঝে সবজি বীজ ও জৈব সার বিতরণ নারীদের কৃষি উদ্যোগে উৎসাহ সৃষ্টি করবে এবং অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক স্বচ্ছলতা বৃাদ্ধতে সাহায্য করবে।

লিডার্সের এই উদ্যোগ উপকূলীয় নারীদের মাঝে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

লিডার্সের এ উদ্যোগে উপকূলীয় অঞ্চলে কৃষিতে নারীদের উন্নয়ন এবং সবজি চাষে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে।

উদ্ভোধনী অনুষ্ঠান শেষে ৫০ জন উপকারভোগীর মাঝে ৮ প্রকারের সবজি বীজ এবং ৫ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!