বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক প্রদান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ‘২৪) উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) আয়োজনে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দঃ) আবুল খায়ের।

বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) সোহরাব হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষিকা কহিনুর আক্তার।

প্রশিক্ষনে বাল্যবিবাহ প্রতিরোধের উপায় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া প্রজজন স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শ ও সঠিক ভাবে উপায়ে সম্পন্ন করার বিষয়ে শিক্ষা দেওয়া হয়। অনুষ্ঠানে কিশোরী সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সামগ্রী এবং ৫ জন কিশোরী সদস্যার বয়স ১৮ বছর পূর্ন হওয়ায় এবং অবিবাহিত থাকায় তাদের নিজস্ব জমাকৃত সঞ্চয় ও জমাকৃত সঞ্চয়ের ২ গুন সরকারী প্রনোদনার চেক প্রদান অতিথির মাধ্যমে প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!