মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

আগামীর বাংলাদেশ বিনির্মাণে তালায় যুব সমাজের ভূমিকা শীর্ষক যুব সংলাপ অনুষ্ঠিত 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার উন্নয়নের অন্তরয় দুর্নীতি। দুর্নীতির কারণে উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলো টেকসই হয়নি। নতুন বাংলাদেশে দুর্নীতি বন্ধ করে তালার জলবন্ধতার স্থায়ী সমাধান, তালা উপশহরে বাইপাস সড়ক, স্থায়ী বাস স্টান্ড, তালা উপশহর সিসি ক্যামেরা আওতায় আনা, তালায় কেন্দ্রীয় ঈদগা তৈরিসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরেন সংলাপে অংশগ্রহণ করা যুবরা।

সোমবার (৪ নভেম্বর’২৪) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় তালা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত সংলাপে এ কথা বলেন যুবরা। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপত্বিতে যুব সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

প্রধান অতিথি তার বক্তব্যে ৫ আগস্ট দেশে অভ্যুথানে যুব সমাজের অবদানের কথা তুলে ধরে সকলকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান। একই সাথে যুবদের বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি হতে বলেন। পাশাপাশি প্রধান অতিথি তালা উপজেলায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের পাশাপশি যুব সমাজসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তালা প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকিম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মজিবুর রহমান প্রমুখ।

সংলাপে মাগুরা ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ছাত্র নেতা আনোয়ার হোসেন, বান্না, যুব নেতা আজমির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন ক্লাবের সদস্য সুমাইয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!