মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে সাতক্ষীরার শ্যামনগর গাবুরা ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে।

রবিবার (২৭ অক্টোবর’২৪) সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের সোমবার (২৮ অক্টোবর’২৪) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছাঃ ফরিদা খাতুন, ইউপি সচিব গৌরাঙ্গ মন্ডল, ২, ৩ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

উক্ত প্রশিক্ষণটিতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং ফিল্ড অর্গানাইজার ইসহাক বাড়ই প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, “উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি”। প্রশিক্ষণ শেষে ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!