সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুরে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০) সকাল সাড়ে ০৭টায় রইচপুর রাজ্জাকের মোড়ে পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর রাজ্জাকের মোড় হতে ঈদগাহ পর্যন্ত ২৫০০ ফুট কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী ও পথচারীর বহুদিনের চাওয়া দীর্ঘ ২০ বছর পর পূরণ হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা পৌর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদেরকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফজলু ঢালী, পলাশ, কামাল হোসেন, রুহুল আমিন, আতিয়ার রহমান প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালণা করেন হাফেজ আমিনুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!