সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

তালায় জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময়

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার একাধিক গ্রামের জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ‘২৪) অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুরে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বিএনপি নেতা মোঃ মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, এসএম নাহিদ হাসান, উত্তরণের শেখ সেলিম আকতার স্বপন, দিলীপ সানা, মোঃ আলামিন প্রমুখ।

সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়ার মাগুরাঘোনা, আটলিয়াসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রুত নিস্কাশনে জরুরী ভিত্তিকে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!