মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরার দেবহাটায় জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপিত হয়েছে।

আজ সোমবার (৩০শে সেপ্টেম্বর’২৪) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও ইন্দ্রিরা ঘোষ।

উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান, রিসোর্স সেন্টারের কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন পরিবারে কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে বেশি গুরুত্ব দেয়া হতো। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘœ পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি দায়িত্ব পালন করছে কন্যারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!