বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

আশাশুনিতে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর’ ২৪) ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় লিডার্সের বাস্তবায়িত “Protect L&D: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প”এর উপকারভোগী জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ সর্বমোট ১০০ জন যুব-নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি ডিগনিটি সামগ্রী প্যাকেজে ছিল ১টি ঢাকনাসহ বালতি, ৫ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ পিচ তোয়লে, ১টি স্যাভলন সাবান, ১ প্যাকেট ওয়াশিং পাউডার ও ১টি লিকুইড স্যাভলন বোতল।

প্রকল্প অফিসার রওনক আরা এর সঞ্চালনায় উক্ত ডিগনিটি সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম হুসেনুজ্জামান, চেয়ারম্যান, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাশেদ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আশাশুনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি জলবায়ু এ্যডভোকেসি ফোরামের সদস্য বনমালী দাশ ও অবলম্বন ফুড ব্যাংকের সভাপতি যমুনা রানী ও প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন নারীগন যদি শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকেন তাহলে দূর্যোগকালীন সময়ে ঐ পরিবারে ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগনের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার স্বক্ষমতা বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প হিসাবে এই প্রকল্প কাজ করবে পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগনের ক্ষতিপুরন প্রদান কর্মকৌশল প্রনয়নে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সকে অভিনন্দন জানিয়ে বলেন যুবনারীদের মাঝে যে সকল সামগ্রী প্রদান করা হচ্ছে সেগুলি এই দুর্যোগ পীড়িত লবনাক্ত এলাকার যুব-নারীদের স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার জন্য বিশেষ অবদান রাখবে এবং দুর্যোগ কালীন সময়ে সেচ্ছাসেবী ভূমিকা পালনে সক্ষম হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!