মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর গ্রাহকদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর’২৪ ) সকালে সাসের প্রধান কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এমআরএ নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মেহেদী।

সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমআরএ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

এমআরএ যুগ্ম পরিচালক প্রদীপ কুমার ঘোষ এর সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাসের কর্মকর্তা খান মোঃ শাহ আলম, গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা এ এস এম মুজিবুর রহমান, শিক্ষক গোলাম মোস্তফা,স্বপন কুমার মিত্র,সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, ঋণ গ্রহণকারী কাকলি মন্ডল,পাপিয়া সুলতান,আব্দুল আহাদ,বিল্লাল হোসেন,আমিনুর ইসলাম,আনোয়ারা বেগম প্রমূখ।

গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন।

গ্রাহকদের জন্য এমআরএ কর্তৃক চালুকৃত (হটলাইন নম্বর ১৬১৩৩) প্রবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য তারা এমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!